শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পীকারের শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

স্পীকারের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস মো: তানভীর হাসান।

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নিশ্চিত বিজয়ের প্রাক্কালে বাঙালী জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানী হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামসের প্রত্যক্ষ সহযোগিতায় জাতির বীর সন্তানদের জোরপূর্বক তুলে নিয়ে বিভিন্ন বধ্যভূমি বিশেষ করে রায়েরবাজার ও মিরপুরে নির্মমভাবে হত্যা করে। এরই সূত্র ধরে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এসময় সহকারী সার্জেন্ট এ্যাট আর্মসসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪১   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু
ফরিদপুরে দুই লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার
সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রক্ষা পেল যাত্রীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ