এগিয়ে গিয়েও ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » এগিয়ে গিয়েও ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



এগিয়ে গিয়েও ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে একটু ধাক্কা খেল আর্সেনাল। ব্রেন্টফোর্ডের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে গানাররা।

প্রিমিয়ার লিগের মিড উইক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠ ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রাখলেও আর্সেনাল কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। তারা মোট সাতটি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্রেন্টফোর্ড ১১টি শট নেয়, তিনটি ছিল লক্ষ্যে।

প্রথমার্ধে কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে পিয়েরো ইনকাপিয়ার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন নোনি মাদুয়েকে।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গানাররা। ৭১তম মিনিটে থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিক পেয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন লুইস-পটার। শেষ দিকে জয়ের সুযোগ পেয়েছিল ব্রেন্টফোর্ড। ৮৮তম মিনিটে চিয়াগো একক প্রচেষ্টায় এগিয়ে গেলেও সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

২৬ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৫৭, তারা রয়েছে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রেন্টফোর্ড।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৩০   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ