যুদ্ধাপরাধী-রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে : মেয়র তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুদ্ধাপরাধী-রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে : মেয়র তাপস
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



যুদ্ধাপরাধী-রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে : মেয়র তাপস

যুদ্ধাপরাধী রাজাকার, আল বদর, আল শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদেরকে চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রভাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে নূর তাপস বলেন, দীর্ঘ ৪০ বছর পরে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন এবং সেই কার্যক্রম এখনো চলমান আছে। অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এবং এখনো অনেকের বিচার কার্যক্রম চলমান রয়েছে। আজকের এই দিনে এটাই আমাদের প্রত্যয় থাকবে, বাংলাদেশ থেকে সকল যুদ্ধাপরাধী, রাজাকার, আল বদর, আল শামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি তাদেরকে যেন চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করা হয়।
বাংলাদেশকে মেধা শূন্য করতে মুক্তিযুদ্ধের বিজয়লগ্নে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় উল্লেখ করে শেখ তাপস বলেন, মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে বিজয় যখন আমাদের হাতের কাছে, তখনই সেই যুদ্ধাপরাধী রাজাকার, আল বদর, আল শামস পাকিস্তানের চক্রের সাথে একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করে।
এ সময় তিনি একাত্তরের ১৪ ডিসেম্বরে শাহাদাত বরণকারী সকল শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে ব্যারিস্টার শেখ তাপস পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামানসহ দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩১   ২৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ