বিএনপি-জামাত এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : এনামুল হক শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি-জামাত এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : এনামুল হক শামীম
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩



বিএনপি-জামাত এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। সুতরাং ষড়যন্ত্র করে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব না।

আজ(বৃহস্পতিবার ) শরীয়তপুরের নড়িয়ার মোক্তারের চর ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ বিরোধী ও উন্নয়ন বিরোধী অপশক্তি সুযোগ পেলে দেশের ক্ষতি করতে তৎপর। তারা নির্বাচন নয়, ভিন্ন পথে পেছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে। কারণ, তাদের জনসমর্থন নাই। তার গণধিকৃত দল। তাদের আর কখনো এদেশের মানুষ ভোট দিবে না।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিচ্ছে। তারা দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। একাত্তরের চেতনা আর আত্মশক্তিতে বলিয়ান জাতি কখনো পরাজিত হতে পারে না। এদেশের মানুষ কখনো বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রশ্নে আপোস করে না।

ইউনিয়ন আওয়ামী লীগের হাসান মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ বেপারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সহ-সভাপতি ও মোক্তারের ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম চৌকিদার, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শের আলী মাদবর, যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার আকন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মামুন মোস্তফা, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সানি, নড়িয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস শেখ, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসী প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১:১৩:১৪   ৩১৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ঘুরে দাঁড়িয়ে ভারতকে রুখে দিল বাংলাদেশ
আমরা ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই : শিমুল বিশ্বাস
বিশেষভাবে নির্মিত ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ
তুরস্কে তথ্যমন্ত্রীর ব্যস্ততম দ্বিতীয় দিন : বাংলাদেশ-তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতার সিদ্ধান্ত
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ীতে হামলা ও নারীসহ আহত ৫
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ