বাংলাদেশ এখন ভীতু দেশ নয় : ভারতের সাবেক প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ এখন ভীতু দেশ নয় : ভারতের সাবেক প্রতিমন্ত্রী
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



বাংলাদেশ এখন ভীতু দেশ নয় : ভারতের সাবেক প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর ভীতু দেশ নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনি বলেন, ভয় দেখালে বাংলাদেশ ভয় পাবে এমনটা ভাবা ঠিক হবে না।

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে ৫২ বছরে বাংলাদেশের অর্জন শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়-অনেক দেশ বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে, নিষেধাজ্ঞার কথা বলছে। এ বিষয়ে তার মন্তব্য কি? জবাবে আকবর বলেন, যারা ভয় দেখাচ্ছে তারা একটি জিনিস ভুলে যাচ্ছে, বাংলাদেশ এখন ভীতু দেশ নয়। ভয় দেখালে যে আমি ভয় পাব, এটা ভাবা ঠিক হবে না।

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম লিডার। তিনি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিচ্ছেন। তিনি ৭৫ পরবর্তী স্বৈরাচারের বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখেছেন, সেজন্য তাকে সম্মান জানানো দরকার। আর এ বিষয়টি উদযাপন করা উচিৎ বলে আমি মনে করি।

বর্তমানে যে চ্যালেঞ্জের মধ্যে আছে বাংলাদেশ-সে বিষয়ে ভারত কিভাবে দেখছে জানতে চাইলে আকবর বলেন, বাংলাদেশ নিজের চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবিলা করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৩৩   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই : ভূমি প্রতিমন্ত্রী
কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ