রাষ্ট্রপতির সাথে লায়ন্স ক্লাব আন্তর্জাতিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির সাথে লায়ন্স ক্লাব আন্তর্জাতিক প্রেসিডেন্টের সাক্ষাৎ
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



রাষ্ট্রপতির সাথে লায়ন্স ক্লাব আন্তর্জাতিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডঃ পাট্টি হিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দল এসময় বাংলাদেশে লায়ন্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে পাট্টি হিল বলেন, এ দেশের সম্ভাবনাময় যুব সমাজকে জনশক্তি হিসেবে গড়ে তোলা গেলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে লায়ন্স ক্লাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
দেশের মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ৫১তম আইএসএএম (ভারত, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য) ফোরামের আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:২৪   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ : মাহ্দী আমিন
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ডে পরিণত করা হবে: সাখাওয়াত
নারায়ণগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ খামারি
সদরপুরে প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী প্রদর্শনী ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ