গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। ১৯৭১ সালে মানুষের ন্যায্য দাবি অস্বীকার করা হয়েছিল। নির্যাতন আর গণহত্যা শুরু হলে বাংলাদেশের জনগণ তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ক্লাবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও ঢাকা ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান ক্লাবের মুক্তিযোদ্ধা সদস্যদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন। আশরাফুজ্জামান খান এতে স্বাগত বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাসরুর-উল-হক সিদ্দিকী বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুল আলম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ ও বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।
সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে বক্তৃতা ও কবিতা পাঠ করেন। শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বিশেষ নৃত্যানুষ্ঠানসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৭:৩৪   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ