আর মাত্র তিন দিন, ‘ডাঙ্কি’ নিয়ে কী বার্তা দিলেন শাহরুখ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আর মাত্র তিন দিন, ‘ডাঙ্কি’ নিয়ে কী বার্তা দিলেন শাহরুখ
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



আর মাত্র তিন দিন, ‘ডাঙ্কি’ নিয়ে কী বার্তা দিলেন শাহরুখ

সাফল্যের বছর বলিউড কিং শাহরুখ খানের। দুইটি ছবি ব্লক বাস্টার হিট হয়ে আর একটি সাফল্যের গোলপোস্টে দাঁড়িয়ে। এইতো আর মাত্র তিন দিন বাকি ‘ডাঙ্কি’ আসতে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ তিনি দেশ বিদেশে চরে বেড়াচ্ছেন ‘ডাঙ্কি’-এর প্রচারে।

‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর এবার ‘ডাঙ্কি’ সিনেমা দিয়ে দর্শকদের চমক দেয়ার দৌড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন বলিউড মেগাস্টার কিং খান। বলিউড সম্রাট শাহরুখ খানের নতুন সিনেমাটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে।

দুটি রাত পার হলেই পর্দা উন্মোচন হবে সিনেমাপ্রেমীদের প্রিয় সিনেমার। ফেসবুকে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। প্রতিবেদনটি লেখার ১০ মিনিট আগে শাহরুখ পোস্ট দিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুকে।

সেখানে তিনি লিখেছেন, ‘আমার লক্ষ্য হল আগামী তিন দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছানো। আর আপনাদের লক্ষ্য হল টিকিট সংগ্রহ। তো চলুন কাজে নেমে পড়ি।’

তিনি আরও বলেন, ‘তিন দিন পর আবার সিনেমা হলে দেখা যাচ্ছে। অগ্রিম বুকিং ওপেন রয়েছে, এখনই আপনার টিকিটটি বুক করুন!’

‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার ভারতের নামকরা পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট। আগামী ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত নতুন এ সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১১:৩৭:১৪   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ