নিষেধাজ্ঞা অমান্য করে ‘ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে’ উত্তর কোরিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিষেধাজ্ঞা অমান্য করে ‘ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে’ উত্তর কোরিয়া
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



নিষেধাজ্ঞা অমান্য করে ‘ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে’ উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পিয়ংইয়ং রোববার রাতে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছুঁড়েছে৷ স্বঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়ার এধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে৷

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের দেয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া জাপান সাগরের ৫৭০ কিলোমিটার গভীরে ক্ষেপণাস্ত্রটি ছুঁড়েছে, তবে সেটি কী ধরনের ক্ষেপণাস্ত্র তার বিস্তারিত শনাক্ত করা যায়নি৷ এরচেয়ে বেশি তথ্য জানায়নি দেশটির সামরিক বাহিনী৷

আমাদের সামরিক বাহিনী একটি সম্ভাব্য স্বল্প দূরত্বের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পিয়ংইয়ং এলাকা থেকে পূর্ব সাগরের দিকে আজ রাত দশটা বেজে ৩৮ মিনিটের সময় ছোঁড়া হয়েছে বলে শনাক্ত করেছে, জানিয়েছে সোল৷

সোল ইতোমধ্যে বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানকে জানিয়েছে বলেও নিশ্চিত করেছে৷ পাশাপাশি নিজ দেশের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলেও জানিয়েছে সোল৷

জাপানও নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দেখতে কিছু একটা ছুঁড়েছে যা সম্ভবত সাগরে পড়েছে৷ উত্তর কোরিয়ার উপর নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে৷

সোল মনে করছে, রোববারের পরীক্ষা সেই নিষেধাজ্ঞার লঙ্ঘন৷

প্রসঙ্গত, সম্প্রতি এক যৌথ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোল জানায় যে দেশ দুইটির ওপর কোনো ধরনের পারমাণবিক হামলার ফলাফল হবে পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর সমাপ্তি৷ সেই বিবৃতি এবং আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার সংবাদের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়াও৷

তবে রোববার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কোনো তথ্য এই প্রতিবেদন লেখা অবধি নিশ্চিত করেনি দেশটি৷

বাংলাদেশ সময়: ১১:৩৯:৪১   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ