প্রধান বিচারপতির বাসভবনে মিলিত হয়েছেন সাবেক দশ প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান বিচারপতির বাসভবনে মিলিত হয়েছেন সাবেক দশ প্রধান বিচারপতি
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



প্রধান বিচারপতির বাসভবনে মিলিত হয়েছেন সাবেক দশ প্রধান বিচারপতি

প্রধান বিচারপতির বাসভবনে মিলিত হয়েছেন সাবেক দশ প্রধান বিচারপতি।
সাবেক প্রধান বিচারপতিগণ এক সময়ে বসবাস করা আঙ্গিনায় এসে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেছেন। স্মৃতি হিসেবে করেছেন ১০টি গাছ রোপণ করেন।
রাজধানীর হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন। এ পর্যন্ত ২৩ জন প্রধান বিচারপতি এখানে বসবাস করেছেন। গতকাল বিকেলে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দাওয়াতে মিলিত হয়েছেন সাবেক দশজন প্রধান বিচারপতি। তারা হলেন, সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় প্রধান বিচারপতির বাসভবনের ইতিহাস সম্বলিত বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ফলক উন্মোচন করা হয়। এক পর্য্যায়ে ফটোসেশন করেন এই সাবেক দশ প্রধান বিচারপতি।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড.কামাল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো.মোমতাজ উদ্দিন ফকির।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪৭   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ