কেন্দ্রে ব্যালট সকালে পাঠালে ফেয়ারনেস নিয়ে ‌‘সংশয়’ কমবে : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেন্দ্রে ব্যালট সকালে পাঠালে ফেয়ারনেস নিয়ে ‌‘সংশয়’ কমবে : সিইসি
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



কেন্দ্রে ব্যালট সকালে পাঠালে ফেয়ারনেস নিয়ে ‌‘সংশয়’ কমবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের ফেয়ারনেস নিয়ে যদি সংশয় থাকে, তাহলে সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হলে সংশয় কিছুটা কমবে বলে আশা করি। অনেকের দাবির পরিপ্রেক্ষিতেই সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এতে স্বচ্ছতা বাড়বে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যতদূর সম্ভব ভোটগ্রহণ শুরুর আগে সকালে ব্যালট পেপার পাঠানো হবে। এটা নিয়ে আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। তবে কিছু কিছু এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না, যেমন দুর্গম-দূরবর্তী, হাওর-বাওর এলাকা অথবা যেখানে জলপথে যেতে হয়। এছাড়া দ্বীপাঞ্চলেও সম্ভব হবে না। এজন্য পরিপত্র জারি করেছি। ব্যালট পেপার ভোট গ্রহণের পূর্বে সকালে যাবে। তবে রিমোট এলাকা বা যেখানে সকালে পাঠানো যাবে না, সেসব এলাকার রিটার্নিং কর্মকর্তারা আমাদের কাছে অনুমোদন গ্রহণ করবেন।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রস্তাব আমরা বিচার বিবেচনা করেই অনুমোদন করে দেব। যতদূর সম্ভব ব্যালট পেপারগুলো ভোটের দিন সকালে যাবে। তবে ব্যালট বক্সগুলো দুই থেকে চারদিন আগেই যাবে। ব্যালট বক্স স্বচ্ছ কিনা তা দেখে নিতে হবে। এজন্য কেন্দ্রে পোলিং এজেন্ট থাকতেই হবে। পোলিং এজেন্টেদের দেখে নিয়ে স্বাক্ষর করতে হবে। ব্যালট পেপার খালি ছিল ও সকালে ব্যালট গেছে এটা সবাইকে দেখে নিতে হবে। এতে করে ফেয়ারনেস নিয়ে সংশয় থাকলেও কিছুটা দূর হবে বলে আশা করি। যদি রিমোট এলাকা হয় দরকার হলে হেলিকপ্টপারে করে ব্যালট পেপার পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:২৪   ২২৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
হকার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ: আশাবাদী এমপি আবুল কালাম
সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ কৃষিমন্ত্রীর
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার - বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দিয়ে এগোতে হবে : শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ