বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



বড়দিন উপলক্ষে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা

আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই বিশেষ আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজনেওয়াজ রাজু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. শফিউল আজমসহ জেলার বিভিন্ন গীর্জার প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৯ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণও সভায় অংশ নেন।
সভায় বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করা হয়। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় বিশেষ বরাদ্দ প্রদান করা হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৭   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ