ভোটের মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটের মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩



ভোটের মাঠে থাকবে জাপানের ১৬ পর্যবেক্ষক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক আসবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। আজ সোমবার আগারগাঁও ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষকের মধ্যে ৩ জন জাপান থেকে আসবে, আর বাকি পর্যবেক্ষক হিসেবে দূতাবাস অফিসের লোক থাকবে।

এর আগে জাপানের রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তারা সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে দীর্ঘ এক ঘণ্টা আলোচনা করেন।

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে একাধিকবার সিইসির সঙ্গে বৈঠক করেছে জাপান রাষ্ট্রদূত। সর্বশেষ গত ১ জুন সিইসির সঙ্গে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে চেয়েছি। সে সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সিইসি জাপান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩০   ৩২৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ