ব্যালট ছাপানোর বাজেট ৩৩ কোটি টাকা: ইসি অশোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যালট ছাপানোর বাজেট ৩৩ কোটি টাকা: ইসি অশোক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



ব্যালট ছাপানোর বাজেট ৩৩ কোটি টাকা: ইসি অশোক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে ৩৩ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে। এরই মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আশোক কুমার দেবনাথ বলেন, ‘ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে। ব্যালট পেপার ছাপানোর জন্য ৩৩ কোটি বাজেট দেওয়া হয়েছে। ১২ কোটি ব্যালট ছাপা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘নিরাপত্তা সহযোগে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে যাবে। ইতোমধ্যে সবগুলো নির্বাচনী সামগ্রী আমরা পেয়েছি। সেগুলো এলাকায় পৌঁছে গেছে। অল্প কিছু সামগ্রী আছে, যা আগামী দুই-এক দিনের মধ্যে চলে যাবে’।

আশোক কুমার বলেন, ‘প্রার্থীদের তালিকা পেয়েছি। অনেকের নামে এখনও মামলা চলমান। প্রায় ৪০টির বেশি আসনে মামলা রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়ায় এসব এলাকার ব্যালট ছাপানো হবে পরে’।

প্রচারণার জন্য রাস্তাঘাট নষ্ট হচ্ছে; এ বিষয়ে কমিশনের করণীয় জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের নির্বাচনী আচরণ বিধি আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। আচরণবিধি লঙ্ঘন হলে তারা ব্যবস্থা নেবেন।’

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫৮   ৩০৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ