রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার আজ রোহিঙ্গা জনগণকে মানবিক সহায়তা অব্যাহত রাখতে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে বাংলাদেশের মতামতকে সমর্থনে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
জবাবে মাসুদ রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার কথা স্বীকার করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও সুরক্ষিত প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র সমাধান হিসেবে পুনর্ব্যক্ত করেন।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অর্জন এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
এ সময় পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি এ ধরনের যোগাযোগ বাড়ানোর বিশাল সুযোগ এবং দক্ষতা উন্নয়ন, সমুদ্র অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আরও সহযোগিতার কথা বলেন।
মাসুদ ২০২৬ সালে এলডিসি গ্রুপ থেকে উত্তরণের পরেও তাদের বাজারে বাংলাদেশী পণ্যের ডিএফকিউএফ প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাসের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২:২৭:৪৯   ৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ