সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব : আহসান হাবিব খান

প্রথম পাতা » খুলনা » সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব : আহসান হাবিব খান
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেব : আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো.আহসান হাবিব খান বলেছেন, সকলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব।
তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার উপস্থিতির দায়িত্ব প্রার্থীদের। সুষ্ঠু নির্বাচন ও ভোট গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশন ও প্রশাসনের। নির্বাচনী আচরণবিধি পালনের ক্ষেত্রে প্রার্থীরা রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে সহযোগিতা করবেন। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন। এখানে দুষ্কৃতিকারিদের কোন ছাড় নেই। দুষ্কৃতিকারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।’
নির্বাচন কমিশনার আজ বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
মাগুরার জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আজিমুল আহসান, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজাসহ এই ৩ জেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মত বিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৫৬   ৩৩৭ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ