১৩ জেলার ডিসি ও এসপির সঙ্গে বৈঠকে সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৩ জেলার ডিসি ও এসপির সঙ্গে বৈঠকে সিইসি
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



১৩ জেলার ডিসি ও এসপির সঙ্গে বৈঠকে সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটোরায়ামে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

বৈঠকে খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ীর ডিসি, এসপি, ইউএনও, ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী পরিচালনা করে এসব কর্মকর্তাদের দিক নির্দেশনা দিবেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া দুপুর তিনটায় একই স্থানে যশোরের ছয়টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার।

বাংলাদেশ সময়: ১১:৩৫:২০   ৩৫৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ