ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশের দায়িত্ব ইসির : রাশেদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশের দায়িত্ব ইসির : রাশেদা
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের, পরিবেশের দায়িত্ব ইসির : রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব মূলত প্রার্থীদের, আর তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি এবং বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনসহ প্রত্যেকটা হেল্পিং হ্যান্ড বলেছেন সুষ্ঠু পরিবেশ বজায় আছে, থাকবে এবং আরও উন্নতি হবে। আমরা তাদের প্রতি আস্থা রেখেছি। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু ও সুন্দর ভোট হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিসাইডিং অফিসার, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের আশ্বস্ত করার প্রতিফলন দেখা যাবে কি না এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, এ বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিফলন তারা (ভোটার) দেখতে পাবেন। আমরা ১ হাজার ২০০ নির্বাচন করে ফেলেছি। সেই সময়ে প্রতিকারের যে ব্যবস্থা আমরা নেয়েছি, তা অতীতে ফিরে গেলেই আপনারা (সাংবাদিক) দেখতে পাবেন। আমরা শুধু মুখের কথা বলি না, কাজও করি। আমাদের কথা এবং কাজ এক।

ভোটারদের ভোট দেওয়ার প্রতি অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটারদের আমি বলব আপানারা কেন্দ্রে আসেন এবং ভোট দেন। কারণ ভোট আপনার নাগরিক অধিকার। আপনার অধিকার আপনি প্রয়োগে সচেষ্ট থাকেন। আন্তরিকতা নিয়ে আসেন। আপনি নির্ভয়ে আসেন। আপনাদের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা কিন্তু আইন করেছি। কেউ আপনাকে বাধা দিলে, হুমকি দিলে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

ভোটার উপস্থিতি ভালো না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা নেই। কারণ আমরা বিশ্বাস করি ভোটাররা আসবে। আমরা আশাবাদী মানুষ। ভোটাররা আসবে না এ কথা আমি আগেই মাথায় নেব না। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ ভোটাররা অবশ্যই আসবে।

ভোটে সাংবাদিকদের বাধা-হুমকি ও নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আগে আপনাদের (সাংবাদিক) নিরাপত্তার বিষয়ে কিছুই বলা ছিল না। আমরা কিন্তু আইন সংশোধন করেছি। যদি আপনাদের কেউ ভয়ভীতি দেখায়, হুমকি দেয়, আপনাদের সরঞ্জাম যদি কেউ কেড়ে নেয়, তাহলে এটাও অপরাধের মধ্যে আসবে এবং শাস্তি পাবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা মাঠে কাজ করবে তাদের নজরে আনবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা (শাস্তি) হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৫   ৩৬৮ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ