কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা লীগের গণসংযোগ

প্রথম পাতা » গোপালগঞ্জ » কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা লীগের গণসংযোগ
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা লীগের গণসংযোগ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় মহিলা লীগের নেতৃবৃন্দ গণসংযোগ শেষে আমতলী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এসে একটি পথসভায় মিলিত হয়। মহিলা আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা মহিলা লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শান্তি লতা বাড়ৈসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের সিনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে উপজেলার ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল রামশীল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেন। এ সময় রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার পিঞ্জুরী, কান্দি, কুশলা, হিরণ, বান্ধাবাড়ি, রাধাগঞ্জ, কলাবাড়ি, সাদুল্লাপুর, শুয়াগ্রাম ও পৌরসভায় দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উঠান বৈঠক ও পথসভা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৪৯   ৩৬৩ বার পঠিত   #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ