সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : কামরুল ইসলাম
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে আইনশৃঙ্খলা বাহিনী সেই পদক্ষেপ নেবে।’
আজ শুক্রবার বিকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। এ দিন আওয়ামী লীগসহ দেশের মানুষ ভোট উৎসব করতে চায়।
তিনি বলেন, যারা অন্ধকারে বসে হরতাল-অবরোধ-অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। কোন দল নির্বাচনে এল, আর কোন দল এল না তা দেখার বিষয় নয়, জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়াই মুখ্য বিষয়। নির্বাচনের পাশাপাশি অশুভ শক্তিকে বিতাড়িত করতে নেতাকর্মীদের আহ্বান জানাই।
কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোস্তান-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা শেখ শাহাবুদ্দিন শাহা, শফিউল আজম খান বারকু, শিলারা ইসলাম, মনির হোসেন মনির, ইয়ামিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২৪   ৩১০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চর বিষ্ণুপুরের ছিরামদী বাজারে ভয়াবহ আগুন: পুড়লো ৪ দোকান, পাশে থাকার আশ্বাস বিএনপির
চরভদ্রাসনে মারধর ও বিষপ্রয়োগের অভিযোগে বৃদ্ধার মৃত্যু, থানায় হত্যা মামলা
আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ