আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে শঙ্কায় তৈমূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে শঙ্কায় তৈমূর
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে শঙ্কায় তৈমূর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় আওয়ামী লীগের দুগ্রুপের অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

শুক্রবার (২২ ডিসেম্বর) উপজেলার রূপসি এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের এই শঙ্কার কথা জানান তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে কাঞ্চন এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের অস্ত্র প্রদর্শন ও সংঘর্ষের পর থেকে মানুষ ভয়ে আছে। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

তিনি বলেন, ‘সরকারি দলের লোকজন রাম দা ও দেশি-বিদেশি অস্ত্র নিয়ে যেভাবে নিজেদের মধ্যে খুনাখুনি, ধাওয়া-পালটা ধাওয়া ও রক্তপাত করেছে এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমি দেখি না।

বর্তমানে নির্বাচনের পরিবেশ কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার নিজের পক্ষে প্রচার প্রচারণায় বাধা দেয়া ও তার পোস্টার ছিঁড়ে ফেলাসহ নেতাকর্মীদের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও তোলেন সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। এখন অপেক্ষায় আছি। দেখি তিনি কি করেন।’

এর আগে সকাল দশটায় কর্মীসমর্থকদের নিয়ে রূপসি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এসময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করে তাদের কাছে ভোট চান।

বাংলাদেশ সময়: ২৩:২২:৫৮   ৩৬৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ