নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার : ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার : ইসি
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসিকে প্রত্যাহার : ইসি

দায়িত্ব পালনে নির্লিপ্ততা এবং অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ জেলার শৈলকূপা ও যশোর জেলার হরিণাকুন্ড থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি কি সরকারি দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠানো হবে। তারপর তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন সেটার কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানার (শৈলকূপা থানা ও হরিণাকুন্ড) ওসিদের নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

ওসিদের এত রদবদল কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহারে তো নির্লিপ্ততা নেই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি দলের প্রার্থীরা বার বার কেন আচরণ বিধি লঙ্ঘন করছেন? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়রি টিমের যে সুপারিশ আসছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৯   ৩৭৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ