সহিংসতা করে ভোট বন্ধ করা যাবে না: কামরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সহিংসতা করে ভোট বন্ধ করা যাবে না: কামরুল ইসলাম
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩



সহিংসতা করে ভোট বন্ধ করা যাবে না: কামরুল ইসলাম

আন্দোলন-সহিংসতা করে ভোট উৎসব বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী প্রচারণায় এ মন্তব্য করেন তিনি।

সকাল ১০টায় কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডে ওয়াজউদ্দিন স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন কামরুল ইসলাম। এসময় তিনি পাড়া মহল্লা ও বিভিন্ন দোকানি ও পথচারীদের সাথে কুশল বিনিময় করে নৌকার পক্ষে ভোট চান। প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন তিনি।

এসময় কামরুল ইসলাম বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। কোনো আন্দোলন-সহিংসতা করে ৭ জানুয়ারির ভোট উৎসব বন্ধ করা যাবে না।

বিএনপি-জামায়াতের অপতৎরতা মোকাবেলা করে জনগণকে ভোটকেন্দ্রে আসার আহবান অ্যাডভোকেট কামরুল ইসলামের।

বাংলাদেশ সময়: ১২:১৩:৪৩   ৪৫৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ