নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



নারায়ণগঞ্জে ট্রেনে বোমা বিস্ফোরণের সময় আটক ৩

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত পাওয়া যায়নি। এ ছাড়া তারা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিনা তা এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। এ সময় তাদের হাতেনাতে আটক করি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৫৩   ৫৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ