সাহস থাকলে দেশে এসে রাজনীতির মাঠে নামেন: তারেকের উদ্দেশে সাঈদ খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাহস থাকলে দেশে এসে রাজনীতির মাঠে নামেন: তারেকের উদ্দেশে সাঈদ খোকন
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



সাহস থাকলে দেশে এসে রাজনীতির মাঠে নামেন: তারেকের উদ্দেশে সাঈদ খোকন

বাংলাদেশের রাজনীতি কোনো অনলাইন গেম নয়। ‘আপনি লন্ডনে বসে বাটন টিপ দেবেন, আর ঢাকা শহর নাচতে শুরু করে দিল- বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে আসেন, রাজনীতির মাঠে নামেন।’

রবিবার পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন ঢাকা-৬ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ‘আপনি (তারেক রহমান) ওখানে বসে বলবেন নির্বাচনে ভোট দেবেন না, এখানে আপনার কথামতো সব হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দেবে।’

যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন সাইদ খোকন। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে।’

মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘আমি এবং আমার পরিবার বিগত ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করছি। এই এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ‘আমার নির্বাচনি আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দেবেন। জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করব এবং এই আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪৬   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ