বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে আইভীর শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে আইভীর শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে আইভীর শুভেচ্ছা বিনিময়

খ্রিষ্টানধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নগরভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন সিটি এলাকায় অবস্থিত দুটি গীর্জার প্রতিনিধিরা। এসময় মেয়রকে বড়দিনের কেক উপহার দেন তারা।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দুটি গীর্জায় ১ লক্ষ টাকা অনুদান ও মেয়রের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

সিটি মেয়র খ্রীস্টান সম্প্রদায়ের সকলকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এ বছরও নারায়ণগঞ্জে নির্বিঘ্নে নিরাপদে সবাই বড়দিনের উৎসব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সকল ভেদাভেদ ভুলে মানুষের সেবায় কাজ করার জন্য সবাইকে আহবান জানান তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সাধু পৌলের গির্জার ফাদার ইলিয়াস হেনড্রম, সেক্রেটারী পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, ট্রেজারার আগষ্টিন অমল গোলদার এবং ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার ডেভিড দিলীপ সরকার, সেক্রেটারী ফ্রান্সিলিয়া গমেজ, সহকারী ফাদার সৌরভ দেউড়ী।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২৫   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ