সম্পদ বাড়াতে ঋণ খেলাপিরা রাজনীতিতে আসছেন: সোহেল তাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সম্পদ বাড়াতে ঋণ খেলাপিরা রাজনীতিতে আসছেন: সোহেল তাজ
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



সম্পদ বাড়াতে ঋণ খেলাপিরা রাজনীতিতে আসছেন: সোহেল তাজ

গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে আসছেন ঋণ খেলাপি করে, অসৎ উপায়ে টাকা উপার্জন করতে। এটা দেশের জন্য বড় অশনি সংকেত

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ার টোকে নৌকার প্রচারণায় গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বঙ্গতাজপুত্র বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ; রাজনীতি কখনও নিজেকে অর্থশালী করার হাতিয়াড় হতে পারে না।

এর আগে টোক সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোন সিমিন হোসেন রিমির নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য দেন তিনি।

গাজীপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গতাজ-কন্যা সিমিন হোসেন রিমির সঙ্গে নির্বাচনী মাঠে লড়ছেন ঈগল প্রতীকের প্রার্থী শিল্পপতি আলম আহমেদ। এছাড়া জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কংগ্রেসের রয়েছে ৫ জন প্রার্থী। এখানে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন।

বাংলাদেশ সময়: ২১:০৪:৫৪   ৩৭৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন
নওগাঁয় ধান-চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ