মহাকাশে জাপান পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ করবে

প্রথম পাতা » আন্তর্জাতিক » মহাকাশে জাপান পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ করবে
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



মহাকাশে জাপান পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ করবে

জাপানের মহাকাশ সংস্থা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ফেব্রুয়ারিতে পরবর্তী প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে। এ বছরের শুরুতে এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে দুই দফা ব্যর্থ হওয়ার পর টোকিও তৃতীয় রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে। খবর এএফপি’র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রকেটটি ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২২ মিনিট থেকে দুপুর ১টা ৬ মিনিটের মধ্যে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জেএএক্সএ) তানেগাশিমা দ্বীপের দক্ষিণাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হবে।
গত মার্চে যখন কমান্ড সেন্টার তাদের মিশন সফল করতে পারেনি তখন তারা মহাকাশযানটিকে বাধ্য হয়ে ধ্বংস করে ফেলার পর তৃতীয়বারের মতো রকেট উৎক্ষেপণের চেষ্টা চালাতে যাচ্ছে।
এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে গত ফেব্রুয়ারিতে চালানো জাপানের প্রথম প্রচেষ্টাও ব্যর্থ হয়। সলিড রকেট বুস্টারগুলো না জ্বলায় তখন ওই মিশন ব্যর্থ হয়।
মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি এইচ-৩ হচ্ছে এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি। রকেটটির ২০০১ সালে আত্মপ্রকাশ ঘটে।
এদিকে চলতি সপ্তাহে জাপান চাঁদের কক্ষপথে ‘মুন ¯œাইপার’ নামের এসএলআইএম মহাকাশ অনুসন্ধান যন্ত্র স্থাপন করতে সফল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩২   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ