শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের

‘কাবিং করবো, দেশ গড়বো’ এ স্লোগানে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ স্কাউটসের ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে চার দিনব্যাপী এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, মানবিকতা ও মানুষের সেবা করার মানসিকতা তৈরি হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে স্কাউটিংয়ের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, বন্দর উপজেলা স্কাউটসের সহসভাপতি জিয়াউল হাসান জিসু, সম্পাদক বদরুল আলম, কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মিয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুমা বেগম।

চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী সোমবার (১৬ নভেম্বর) শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেষ হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০০   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পৈতৃক সম্পত্তি দখল, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ