শরীয়তপুরে জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে জাতীয় প্রবাসী দিবস পালিত
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



শরীয়তপুরে জাতীয় প্রবাসী দিবস পালিত

“প্রবাসীর কল্যাণ মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” প্রতিপাদ্যে শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অদ্যক্ষ প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া, সহকারি কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) আব্দুল্লাহ আল মামুন।
র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগন, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রধানগন, উদ্যোক্তাগণ ও প্রবাসীগন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১০   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ