নাটোরে জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে জাতীয় প্রবাসী দিবস পালিত
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



নাটোরে জাতীয় প্রবাসী দিবস পালিত

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ার তারাও সমান অংশীদার’-এ প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় প্রথমবারের মত জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।
সকাল সাড়ে দশটায় জেলা প্রমাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় বক্তারা বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের জন্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসে অবস্থানকে অর্থময় করতে এ দিবস ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, নাটোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবী ও প্রশিক্ষক সাইদুর রহমান, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৭   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর
আলফাডাঙ্গায় মধুমতির ভয়াল থাবা, হুমকিতে স্কুল-মাদ্রাসা-বসতবাড়ি, প্রতিরোধের দাবিতে মানববন্ধন
১১ পদের ৮টিই খালি অফিস সহায়ক পদ শূন্য ২০ বছর বোয়ালমারী পশু হাসপাতাল
কালকিনিতে সরকারি নিয়ম ভেঙে কলেজের ৫টি গাছ কর্তন: অধ্যক্ষ ও ইজারাদারের বাকযুদ্ধ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ