জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন আর নেই
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩



জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর।

শনিবার (৩০ ডিসেম্বর) টম উইলকিনসনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয় অভিনেতার এজেন্ট।

মার্কিন গণমাধ্যম জানায়, উইলকিনসন তার স্ত্রী এবং পরিবারের সঙ্গে বাড়িতেই হঠাৎ মারা যান বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

১৯৭৭ এর ‘দ্য ফুল মন্টি’র জন্য একটি বাফটা অর্জন এবং মাইকেল ক্লেটন এবং ইন দ্য বেডরুমের জন্য মোট ৬টি বাফটা মনোনয়ন পেয়েছিলেন উইলকিনসন। পাশাপাশি দুটি অস্কার মনোনয়নও পেয়েছেন তিনি।

দ্য ফুল মন্টি, শেক্সপিয়ার ইন লাভ এবং দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেলের মতো চলচ্চিত্রের জন্য ব্যাপক পরিচিত ছিলেন তিনি।

২০০৮ সালে মিনি-সিরিজ জন অ্যাডামস-এ মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের চরিত্রে অভিনয় করার জন্য একটি এমি এবং দ্য কেনেডিসে জন এফ কেনেডির বাবা জো হিসেবে একটি এমি মনোনয়ন পান উইলকিনসন।

২০১৪ সালের সেলমা-এ প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল এবং গার্ল উইথ অ্যা পার্ল ইয়ারিং-এ উপস্থিত হয়েছিলেন।

সূত্র : নিউইয়র্ক টাইমস

বাংলাদেশ সময়: ১১:২৬:৫০   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বাড়ির মালিকের অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে: ডিসি
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরে ওজনে কম তেল দেওয়ায় খাজা পেট্রোলিয়ামকে জরিমানা
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা বরখাস্ত
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ