ভোটের দিন ইন্টারনেট নিয়ে সুখবর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটের দিন ইন্টারনেট নিয়ে সুখবর
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



ভোটের দিন ইন্টারনেট নিয়ে সুখবর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সব কটি অপারেটরের ইন্টারনেট স্পিড ফুল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

সোমবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেললে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

কতগুলো ভোটকেন্দ্র নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের যত মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবই ফুল স্পিডে চালু থাকবে।’

ভোটের দিন ইন্টারনেটের গতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি স্লো হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানানো হবে জানিয়ে মো. জাহাংগীর আলম বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।’

বাংলাদেশ সময়: ১৪:২৬:২৮   ৩৮৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ