নির্বাচনবিরোধী প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনবিরোধী প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে: আইজিপি
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



নির্বাচনবিরোধী প্রচেষ্টা নস্যাৎ করার সামর্থ্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে: আইজিপি

নাশকতামূলক কার্যক্রম বা নির্বাচনবিরোধী যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করার মতো সামর্থ্য আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুর নগরীর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় মাঠে থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন। কেন্দ্রে যেতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর রংপুর মেসে বিভাগের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন আইজিপি।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৮   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপরাধের প্রতি জিরো টলারেন্স’পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ : জাহিদ হোসেন
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ