ফরিদপুরে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



ফরিদপুরে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই

নতুন বছরের প্রথমদিনে বই উৎসবে মেতেছে ফরিদপুরের ১২শ’৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী।

এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসাসহ বিভিন্ন স্তরে এই বই বিতরণ করা হবে। এ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা স্কুল মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল জানান, ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরি ৩৬৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৫১ হাজা ৭৩০ জন শিক্ষার্থীর বইয়ের চাহিতা ছিলো চাহিদা ২২ লাখ ২৩ হাজার ৯৬টি। এর বিপরীতে বিতরণ করা হয়েছে ১৫ লাখ ১৩ হাজার ১২১টি। বাকিগুলো কয়েকদিনের মধ্যে দেওয়া হবে।

এদিকে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, জেলায় ৮৮৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮২ হাজার। সকল শিক্ষার্থীদের মাঝে আমরা চাহিদা অনুযায়ী ১১ লাখ ৫৪ হাজার ৪২৬টি বই বিতরণ করেছি।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৫   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ