ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবো : আবু জাফর বাবুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবো : আবু জাফর বাবুল
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবো : আবু জাফর বাবুল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমদ বাবুল বলেছেন, বিএনপি থেকে চূড়ান্তভাবে অ্যাডভোকেট আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষকে বিজয়ী করবো।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বন্দরে নবীগঞ্জ কদম রসুল দরগায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে অ্যাডভোকেট আবুল কালামকে মনোনয়ন দেওয়ায় শুকরানা স্বরূপ এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বাবুল আরো বলেন, আমি নিজেও এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম তবে দল যাকে নির্বাচিত করেছে, মনোনয়নপত্র দিয়েছে আমি এবং আমার কর্মীরা সবাই তার জন্য কাজ করবে।

তিনি বলেন, অ্যাডভোকেট আবুল কালামের জন্য নারায়ণগঞ্জে কোন অফিস দরকার নেই আমার রাজনৈতিক কার্যালয়টি তিনি নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করতে পারবেন।

অন্যান্য প্রার্থীদের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, দল প্রথমে প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দিয়েছিল সে নিজে থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। অন্যদিকে, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যেভাবে নিজের মনোনয়নের বিষয়টি প্রচার করেছেন বাস্তবে সেরকমটি ছিল না এখন দল যাকে মনোনয়ন দিয়েছে সেটিই চূড়ান্ত।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ্, কাজী মোঃ সেলিম, বন্দর থানার ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, আশরাফ উদ্দিন, হাজী মো. মোশারফ হোসেন, বাচ্চু মিয়া, আব্দুস সামাদ, মো. সোহেল, হাসান চৌধুরী, মিজানুর রহমান লুক্কা, মন্টু মিয়া, রাজু আহমেদ, জাবেদ মিয়া, আব্দুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৩   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ