বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে : শাজাহান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে : শাজাহান খান
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে : শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে।

তিনি বলেন, তারা রেললাইন উপড়ে ফেলছে, আবার আগুন-সন্ত্রাস করছে। সন্ত্রাসী কায়দায় সরকারে যাওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপির এই দিবাস্বপ্ন বাংলার জনগণ কোনোদিনই সফল হতে দেবে না। দেশের মানুষ বুঝে গেছে বিএনপি দেশের উন্নয়ন চায় না।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দেশের জনগণ ভোটকেন্দ্রে গিয়ে প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, সুশাসনের পক্ষে।

এ সময় তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নৌকায় ভোট প্রার্থনা করেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনির এমপি। সম্মানিত অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান দাদু ভাই।

ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধুর সহচর প্রয়াত আওয়ামী লীগ নেতা হাতেম আলী তালুকদারের স্ত্রী আমিরুন নেছা, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৭   ৬০২ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ