আজ থেকে শুরু ‘লাভ আনএক্সপেক্টেড’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ থেকে শুরু ‘লাভ আনএক্সপেক্টেড’
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



আজ থেকে শুরু ‘লাভ আনএক্সপেক্টেড’

কোরিয়ান নাটক-সিরিয়ালের সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু বাংলাদেশের দর্শকরা চাইনিজ সিরিয়ালের সঙ্গে তেমনভাবে পরিচিত নয়। এবার বঙ্গবিডিতে আসছে চীনের সিরিয়াল। স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে আজ প্রচার হবে জনপ্রিয় ‘লাভ আনক্সপেক্টেড’-এর বাংলা ডাবিং ‘হঠাৎ ভালোবাসা’।

চাইনিজ এই সিরিয়ালে দেখা যাবে, পুরনো স্মৃতিতে কাতর একজন মানুষের জীবনে আবার এলো প্রেম। এই প্রেম সবার থেকে ভিন্ন। কী রকম? সেটা দেখা যাবে বঙ্গবিডিতে! মূল সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন হানচিন হু ও হান-চেন কে।

লাভ আনএক্সপেক্টেড চাইনিজ সিরিয়ালটি ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।
দুরন্ত টিভিতে প্রচারিত ‘বেবিস ডে আউট’, ‘মনস্টার হাউজ’, ‘বব দ্য বিল্ডার’, ‘হাইডি’ এবং ‘মিনিয়ন’সহ বেশকিছু বিদেশি চলচ্চিত্র ও সিরিয়ালের ডাবিং নির্দেশনা দিয়েছেন তিনি। তাঁর যাত্রা শুরু হয় দীপ্ত টিভিতে প্রচারিত ‘সুলতান সুলেমান’ সিরিয়ালে কণ্ঠ-অভিনেতা হিসেবে।

এছাড়া, তাপস কুমার মৃধার ডাবিং নির্দেশনায় নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিয়াল ‘এম্প্রেস কি’ শিগগিরই গ্রিন টিভিতে ‘সম্রাজ্ঞী’ নামে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩৭   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ