অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্বাক্ষর
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪



অগ্নিনিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্বাক্ষর

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পর্যায়ক্রমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম স্থাপনের ব্যবস্থা করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মহাপরিচালকগণ বক্তব্য রাখেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন,এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য ফায়ার ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডেফন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে আজকে যারা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী তারা। একসময় তাদেরই হাতে থাকবে বাংলাদেশের নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেছেন, সেই সময় আজকের প্রাথমিক শিক্ষার্থীরাই দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হবেন। তাদেরকে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা গেলে বাংলাদেশের নিরাপত্তা বলয় অনেক বেশি নির্ভরযোগ্য ও সুদৃঢ় হবে বলে আমি আশা প্রকাশ করছি।’
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিমসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০২   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ