দল-মত-নির্বিশেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দল-মত-নির্বিশেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন : ডেপুটি স্পিকার
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



দল-মত-নির্বিশেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার, পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘কারো হুমকিতে আমরা কাতর নই। বিভিন্ন সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করেই আওয়ামী লীগ রাজনীতি করছে। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম-বর্ণ, দল-মত-নির্বিশেষে আপনার সবাই ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ বুধবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বোয়ালমারী কামিল মাদরাসা মাঠে এই নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

শামসুল হক টুকু বলেন, ‘সংগঠন না থাকলে, জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে কখনো বিজয়ী হওয়া যায় না। আমার প্রতিপক্ষ ট্রাকের প্রার্থী আওয়ামী লীগের সাথে বেঈমানি করেছেন।
বিএনপি-জামায়াতের সঙ্গে বেঈমানি করে নিজের অস্তিত্ব সংকটে পড়ে আছেন। তিনি কী করে জনগণের ভোটে নির্বাচিত হবেন? তিনি গণফোরামের ফোরামে গিয়েও এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের নামে দেশের সুনাম ক্ষুণ্ণ ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’

প্রধান অতিথির বক্তব্য ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘কারা দেশের সাথে বেঈমানি করে, কারা দেশের ও জনগণের ক্ষতি করে সেটা আপনারা জানেন, বলতে হবে না। আপনাদের নৌকা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করুন।
টুকু ভাই সারা জীবন থাকবেন না। কিন্তু দৃশ্যমান উন্নয়ন কিন্তু থেকে যাবে। এ উন্নয়নের সুফল আপনারা পাবেন।’

জনসভায় পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাঁথিয়া পৌরসভায় মেয়র মাহবুবুর রহমান বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৫   ৩৫৭ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যমুনা শাখা নদীতে ২৭৮ মিটারের সেতুর শুভ উদ্বোধন
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ
কালিয়াকৈরে ভেন্ডিং মেশিন উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল নিয়ে ইতিবাচক ফল শিগগিরই : বাণিজ্যমন্ত্রী
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান
রাঙ্গামাটিতে শতাধিক প্রতিমায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় বৈচিত্র্য
মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ