আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়ার রাজনীতি করে : শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়ার রাজনীতি করে : শিল্পমন্ত্রী
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়ার রাজনীতি করে : শিল্পমন্ত্রী

নরসিংদী-৪ আসনের নৌকার প্রার্থী ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে নিজের ভাগ্য গড়ার জন্য নয়, বরং অনেক মানুষের ভাগ্য গড়তে। জন্মলগ্ন থেকে সেই আদর্শ নিয়েই আওয়ামী লীগ রাজনীতি করে যাচ্ছে। দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নাই।

আজ বুধবার বিকেলে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে নির্বাচনী মিছিল পূর্ববর্তী জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের কারণে মনোহরদী-বেলাবতে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। নৌকার বিজয় হবেই হবে।

মন্ত্রী আরো বলেন, ‘আপনাদের সঙ্গে দীর্ঘ ৪০ বছর কাটিয়েছি। মাঠে ঘাটে আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা মান-অভিমান ভুলে নৌকার পক্ষে কাজ করুন। নৌকাকে বিজয়ী করুন।

মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূঞা লিটন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩২   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ