নারায়ণগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



নারায়ণগঞ্জের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল সোয়া ৩টার দিকে শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভাস্থলে পৌঁছান তিনি।

এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।

এদিকে জনসভাস্থলে কাণায় কাণায় পূর্ণ হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষের ঢল নেমেছে। সমাবেশস্থলের আশপাশের এলাকাতেও হাজারো নেতাকর্মীর সমাগম লক্ষ্য করা গেছে। নানান রঙের ব্যানার ও ফেস্টুনসহ রঙিন পোশাক পরে সভাস্থলে উপস্থিত হয়েছেন দলীয় নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, দীর্ঘদিন পর নেত্রী নারায়ণগঞ্জ শহরে আসছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। নেত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা অনেক বেশি আনন্দিত, অনেক বেশি উচ্ছ্বসিত।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪২   ৪০৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ