খুশি মনেই ভোট দিচ্ছেন ভোটাররা: কাদের

প্রথম পাতা » চট্টগ্রাম » খুশি মনেই ভোট দিচ্ছেন ভোটাররা: কাদের
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



খুশি মনেই ভোট দিচ্ছেন ভোটাররা: কাদের

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ চলছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেছেন, শীতের সকালেই বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটকেন্দ্রে এসে গেছে। তারা হাসি-খুশি মনে ভোট দিয়ে যাচ্ছেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে নোয়াখালীতে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেন কাদের।

যারা ভোট বর্জন করতে বলেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে জানিয়ে কাদের বলেন, ‘উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করছে।

তিনি আরও বলেন,

আমি খবর পেয়েছি, এই শীতের সকালেই বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটকেন্দ্রে এসে গেছে। তারা হাসি-খুশি মনে ভোট দিয়ে যাচ্ছেন।

নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ ও কবিরহাট) আসনে নৌকা প্রতীকের ওবায়দুল কাদেরের সঙ্গে লড়ছেন জাতীয় পার্টির (লাঙ্গল) ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) মোহাম্মদ মকছেদুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (মোমবাতি) মোহাম্মদ শামছুদ্দোহা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) শাকিল মাহমুদ চৌধুরী।

আসনটিতে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার ২টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৯৭৭ জন। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি।

এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।

গত ১১টি সংসদ নির্বাচনে ১৯৭৩ সালে আওয়ামী লীগের আবু নাসের চৌধুরীর পর ওবায়দুল কাদের জিতেছেন ৪ বার। মওদুদ আহাম্মেদ বিএনপির হয়ে ৫ ও জাতীয় পার্টির হয়ে একবার জিতেছেন।

ওবায়দুল কাদের ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সাল থেকে টানা তিন নির্বাচনে জনগণের প্রতিনিধি হন। দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:০১:০৪   ৪২৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ