‘আমার জয় কেউ ঠেকাতে পারবে না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আমার জয় কেউ ঠেকাতে পারবে না’
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



‘আমার জয় কেউ ঠেকাতে পারবে না’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনসহ আরও ৩ জন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়ছেন তিনি। হিরো আলম শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে।

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বলেন, ‘আমি আমার এলাকায় এতোদিন ঘুরে, প্রচারণা চালিয়ে বুঝেছি আমার জয় কেউ ঠেকাতে পারবে না। আমি শতভাগ নিশ্চিত এখন শুধু অপেক্ষার পালা। তবে আশা রাখছি আমার পক্ষেই সবাই ভোট দেবেন।’

হিরো আলম মনে করেন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে তিনি অবশ্যই জয়ী হবেন। গত নির্বাচনে আমার ভোটের অবস্থা সবাই দেখেছে। আমি খুব অল্পের জন্য জয়ী হতে পারিনি। তবে এবার আমি সফল হবো বললেন হিরো আলম।

তার মতে, এবারের ভোট সুষ্ঠু সুন্দর হবে তেমনটাই আশা রাখছি। সব কেন্দ্রে তার এজেন্ট আছে বলে জানা গেছে। অবস্থা পর্যবেক্ষণ করে তার পরিকল্পনা সাজানো কাজ শুরু হবে। বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি দেখবেন তিনি।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ৮৩৪ ভোটে হেরেছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ওই নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন।

বাংলাদেশ সময়: ১০:৫৮:৫৪   ৪২৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ