কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন : চুন্নু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন : চুন্নু
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন : চুন্নু

নির্বাচন বর্জনকারীদের সঙ্গে মিলে কেউ কেউ দলকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি।

চুন্নু বলেন, সংসদে বিরোধী দল কে হবে, সেটা স্পিকার নির্ধারণ করবেন। আমরা কোনো শরিক না, জোট মহাজোট না। তবে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকবে।

আওয়ামী লীগ নিজের স্বার্থে ২৬টি আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করেছে দাবি করে জাপা মহাসচিব বলেন, নির্বাচন বর্জনকারীদের হয়ে দলের কেউ কেউ আমাদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবো।

পরাজিত জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলে ফান্ড নাই। তাই ফান্ড দিতে পারিনি। কিন্তু কোনো প্রার্থীকে ফান্ড দেওয়ার আশ্বাসও দেই নাই।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৪   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ