দুর্নীতিসহ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতিসহ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪



দুর্নীতিসহ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দুর্নীতিসহ ৫ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতের নাম আব্দুল লতিফ ভূঁইয়া (৫৫)। রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১০ এর একটি দল।

র‌্যাব-১০ এর অপস অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, সোমবার (১৫ জানুয়ারি) রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে লক্ষ্মীপুর সদর থানার দুর্নীতির মামলাসহ মোট পাঁচ মামলার পলাতক আসামী লতিফকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি লতিফ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। সে মামলার পর হতে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৪২   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ