নিজ নির্বাচনী এলাকায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজ নির্বাচনী এলাকায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন - স্পীকার
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



নিজ নির্বাচনী এলাকায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন - স্পীকার

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, পীরগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়েছেন। ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন। তিনি বলেন, আপনারা নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

তিনি আজ পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৭নং আলমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আলমপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতবস্ত্র/কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

এসময় স্পীকারকে চেয়ারম্যান আবু সাঈদ মো: হাফিজুর রহমান সেলিম ক্রেস্ট প্রদান করেন এবং পত্নীচড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিটি ইউনিয়নে জনতার ভোটে তিনি বিজয়ী হয়েছেন। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করেছেন।

স্পীকার বলেন, ভালোবাসার ঋণ কোনো কিছু দিয়ে শোধ করা যায় না। এবার সময় হয়েছে আপনাদের সেবা দেয়ার। তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে।

তিনি বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।

স্পীকার বলেন, আপনারা আমাকে ভালোবাসা, ভোট ও দোয়া দিয়েছেন। তিনি এসময় বিভিন্ন ইউনিয়নের জনগণের মধ্যে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মোট ৩৯৬টি করে কম্বল বিতরণ করেন ।

এসময় স্পীকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মঞ্জিলার দরগাহ বালিকা দাখিল মাদরাসা, পত্নীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পত্নীচড়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।

এর পূর্বে জাতীয় নির্বাচনে নিজ আসন রংপুর-০৬ থেকে নৌকা প্রতীকে বিজয়ের পর সৈয়দপুর বিমানবন্দরে পৌছালে নির্বাচনী এলাকার জনগণ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে অভ্যর্থনা জানান।

এ অনুষ্ঠানে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৩২   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ