নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ২০ জানুয়ারী ২০২৪



নওগাঁয় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জেলায় আজ বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
সভায় অন্যান্যর মাধ্যে উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ
মো: মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু, জেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাজেদুর রহমানসহ সকল পর্যায়ের বিচারক, গণপূর্ত, সরকারি কৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, ট্রাইব্যুনালের মামলা সমূহ দ্রুত নিস্পত্তি হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছেন মর্মে মত প্রকাশ করেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আবু শামীম আজাদ বলেন, নওগাঁয় মামলাজট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিস্পত্তিতে আগামিতেও সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের যার যার আইন নির্ধারিত ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪৫   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ