ভোলায় মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত
রবিবার, ২১ জানুয়ারী ২০২৪



ভোলায় মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা আজ সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইউএনওদের নিজ নিজ এলাকার বাজার মনিটরিং এবং অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার উপর জোর দেয়া হয়। সেই সঙ্গে যথা সময়ে জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণের সিদ্ধান্তও নেয়া হয়।
সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জহিরুল হকসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০৭   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করবে সরকার: মাহদী আমিন
রেশমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী
প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ