ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪



ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা আহ্ছানিয়া মিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জানানো হয়েছে, সোমবার (২২ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী এ আশ্বাস দেন।

মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

সাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পসহ ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মিশনের কাজে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্যুভেনির তুলে দেন হাসপাতালের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আর্কিটেক্ট কাজী শামীমা শারমিন মেঘনা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫৪   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ